🔴 যারা প্রফেশনাল নিউজ সাইট ও ইকমার্স সাইট বানাতে চান আমাদের সাথে যোগাযোগ করুন — 📞 ফোন: 01712145053 | 💬 WhatsApp: 01712145053
প্রবাস বাংলা নিউজ

জাপান বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাপান বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

টোকিওর আকাবানে ভিবিও হলে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপান বিএনপির সহ-সভাপতি মু. খবির উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বিএনপির সহ-সভাপতি কবির ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বিএনপির সহ-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান কিরন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়া পরিষদ জাপান শাখার সভাপতি অ্যাডভোকেট গাজিউল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ জাপান শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং জাপান শাখার সিনিয়র সহ-সভাপতি রেবেকা সুলতানা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জিয়া পরিষদ জাপান শাখার সাংগঠনিক সম্পাদক খসরু মোল্লা।

আলোচনা সভায় জাপান বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান সফল করতে সহযোগিতা ও উপস্থিতির জন্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *