প্রবাসের মাটিতে দেশ ও দলের প্রতি ভালোবাসার আবেগকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জাপান বিএনপি।
এ উপলক্ষে টোকিওর আকাবানে ভিবিও হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাপান বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপান বিএনপির সহ-সভাপতি মু. খবির উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বিএনপির সহ-সভাপতি কবির ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান বিএনপির সহ-সাধারণ সম্পাদক আখতারুজ্জামান কিরন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জিয়া পরিষদ জাপান শাখার সভাপতি অ্যাডভোকেট গাজিউল হক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ জাপান শাখার সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং জাপান শাখার সিনিয়র সহ-সভাপতি রেবেকা সুলতানা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জিয়া পরিষদ জাপান শাখার সাংগঠনিক সম্পাদক খসরু মোল্লা।
বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রবাসের মাটিতে থেকেও দলের প্রতি নেতাকর্মীদের ভালোবাসা, পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার প্রত্যয় উঠে আসে অনুষ্ঠানে।
আলোচনা সভায় জাপান বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি হয়ে ওঠে এক আবেগঘন মিলনমেলা।
অনুষ্ঠান সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন এবং উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করেছেন, তাদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ।
প্রবাসের মাটিতে ঐক্য, ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে জাপান বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

